মোহাম্মদ মেহেদী হাসান, কসবা, ব্রাহ্মনবাড়িয়া | তারিখ: ২৫ এপ্রিল, ২০২৬

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে আলোচিত ও চাঞ্চল্যকর দ্বীন-ইসলাম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১ এবং র‍্যাব-৯-এর একটি চৌকস আভিযানিক দল আজ ২৫ এপ্রিল, শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল উক্ত হত্যা মামলার প্রধান আসামি এবং স্থানীয় থানায় মামলা দায়ের হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এই সফল যৌথ অভিযান পরিচালিত হয়।

ঘটনার প্রেক্ষাপট:
উল্লেখ্য যে, গত মার্চ মাসের ২৪ তারিখে দ্বীন-ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রাখে। হত্যাকাণ্ডের পর থেকে প্রধান অভিযুক্তসহ অধকাংশ অনেকেই পলাতক থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। র‍্যাবের এই দ্রুত অভিযান অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া:
বর্তমানে গ্রেপ্তারকৃত অভিযুক্ত আব্দুল আউয়ালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর সাথে আর কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং মামলার স্বচ্ছ তদন্তের স্বার্থে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়াল