গভীর রাতে কড়া নাড়ার শব্দ ও পরোয়ানাহীন বেআইনি আটক Midnight Knocks on the Door & Warrantless Illegal Detentions
গভীর রাতে চারপাশ যখন নিস্তব্ধ, ঠিক তখনই দরজায় সজোরে কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। কোনো সুনির্দিষ্ট পরোয়ানা কিংবা আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না দিয়েই চোখের সামনে থেকে নিজ বসতঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় পরিবারের নির্ভরতার মানুষটিকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তালতলা বটগাছ তলা এলাকায় কথিত ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতার দেখানো ব্যক্তিদের পরিবারের জন্য সেই রাতটি ছিল চরম এক অনিশ্চয়তা ও মানবিক বিপর্যয়ের সূচনা।
In the dead of night, families were jolted awake by violent banging on their doors. Without presenting any judicial arrest warrants or offering the slightest opportunity for defense, sole breadwinners were abducted from their bedrooms before their weeping relatives. For the families of those later framed in the fabricated 'armed robbery preparation' case at Taltala Botgachh Tala in Kasba, that night marked the onset of extreme despair and institutional trauma.
"পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তাদের তালতলা ব্রিজের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া ‘সশস্ত্র ডাকাত দল’ হিসেবে উপস্থাপন করা হলেও, ভুক্তভোগীদের স্বজনদের কান্না, এজাহারের ভাষা এবং ঘটনার পারিপার্শ্বিক ডিজিটাল প্রমাণ পুরো আখ্যানের পেছনের ভিন্ন এক চালচিত্র তুলে ধরছে।"
"While police press releases portrayed them as an 'armed gang caught red-handed preparing for dacoity on Taltala Bridge with weapons', the weeping testimonies of relatives, contradictions in the FIR, and indisputable digital timestamps reveal a completely staged script."
এটি কেবল একটি সাধারণ মামলার অসঙ্গতি নয়; সীমান্ত জনপদে চোরাচালানের কৌশলগত ট্রানজিট পয়েন্ট নিয়ন্ত্রণ, এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে অপরাধ জগতের ছায়া বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার অপব্যবহারের এক গভীর অভিযোগের প্রতিচ্ছবি।
This is not merely an irregularity in a routine criminal case. It exposes a wider architecture: controlling strategic cross-border contraband transit routes, terrorizing local communities into silence, and abusing state law enforcement machinery for illicit syndicate dominance.
দেড় ঘণ্টার বৈপরীত্য ও এজাহারের নাটকীয়তা The 1.5-Hour Discrepancy & Scripted FIR Drama
কসবা থানা পুলিশের আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ১৫ সেপ্টেম্বর (১৪ সেপ্টেম্বর দিবাগত রাত) রাত ১টা ৩০ মিনিটে তালতলা চৌরাস্তা ব্রিজের ওপর থেকে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে বাস্তব পরিস্থিতি ও ডিজিটাল তথ্য সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দেয়: Kasba Police Station's official press release claimed that on September 15 (night of September 14) at 01:30 AM, six individuals were arrested red-handed with native weapons while preparing for dacoity on Taltala Chowrasta Bridge. However, physical reality and digital records prove otherwise:
ভুক্তভোগীদের স্বজনদের সুস্পষ্ট অভিযোগ, তাদের কাউকে ব্রিজের ওপর থেকে ধরা হয়নি; বরং ঘটনার অনেক আগেই পৃথক স্থান থেকে, এমনকি গভীর রাতে নিজ নিজ বসতবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। Relatives unequivocally attest that none of the victims were apprehended on any bridge; they were unlawfully abducted hours earlier from their homes or lured into pre-arranged traps.
উদ্ধার হওয়া ছবি, ডিজিটাল তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমস্ট্যাম্প পর্যালোচনা করলে দেখা যায়, এজাহারে উল্লেখিত সময়ের অন্তত দেড় ঘণ্টা আগেই—অর্থাৎ রাত ১২টা বাজার আগেই—অভিযুক্তদের কসবা থানা ভবনের অভ্যন্তরে আটকে রাখা হয়েছিল। Forensic metadata, leaked WhatsApp photographs, and network timestamps establish that the accused were already locked inside Kasba Police Station prior to 12:00 AM midnight—at least 1.5 hours before the alleged crime on the bridge!
⚖️ আইনি ও প্রশাসনিকভাবে সবচেয়ে বড় মৌলিক প্রশ্ন: Fundamental Legal & Judicial Contradiction:
শুধু সময় নয়, মামলার এজাহারটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেই তার বয়ান ও ঘটনার বর্ণনায় এক স্পষ্ট কৃত্রিম ও নাটকীয় চিত্র ধরা পড়ে। যে ব্যক্তিরা মধ্যরাতের (রাত ১২টার) আগেই থানা হেফাজতে বন্দি ছিলেন, তারা কীভাবে দেড় ঘণ্টা পর রাত ০১:৩০ মিনিটে তালতলা ব্রিজে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিতে পারেন? Under Section 11 of the Evidence Act (Plea of Alibi): How could men who were already seated handcuffed inside the police station duty room before midnight possibly assemble 1.5 hours later at 01:30 AM on Taltala Bridge with weapons to prepare for robbery?
ডিজিটাল এক্সিবিট: ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজু ও জুনায়েদ কসবা থানা কক্ষের মেঝেতে হাতকড়া পরা অবস্থায় বসে আছে। ব্রিজে ধস্তাধস্তির গল্প সম্পূর্ণ কাল্পনিক। Smoking Gun Leak: Photograph reveals Raju and Junayed handcuffed on the police station floor before midnight, proving the bridge confrontation was staged.
অস্ত্রের সাজানো প্রদর্শনী: আসামিদের দাঁড় করিয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখা রামদা ও তিনটি কালো হাতলের চায়নিজ কুড়াল। Arranged Weapons Arsenal: Six detainees lined up behind machetes and three black-handled tactical axes procured to bolster the police seizure tally.
ডাকাতির আড়ালে চোরাই পণ্যের ট্রানজিট ও আধিপত্যের নকশা Territorial Hegemony & Transit Lines Masked as Robbery
অনুসন্ধানে জানা যায়, কথিত ঘটনাস্থলটিতে প্রকৃতপক্ষে ডাকাতির কোনো ঘটনা না ঘটলেও কৌশলগত দিক থেকে স্থানটি অত্যন্ত সংবেদনশীল। তালতলা চৌরাস্তা পয়েন্টটি দীর্ঘদিন ধরে ভারত সীমান্তঘেঁষা অবৈধ পণ্য ও মাদকের বড় চালান পরিবহনের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
Field investigations reveal that while no dacoity occurred at Taltala Chowrasta, the location is strategically vital. It serves as one of the primary trans-shipment corridors for cross-border contraband, yaba, escuf, and sugar arriving from Tripura border zero-lines.
📍 তালতলার সেই কথিত বেকারির পশ্চিম পাশের ট্রানজিট পয়েন্ট 📍 The Bakery Transit Hotspot: West Side Warehouse
অনুসন্ধানে আরও উঠে আসে, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রবিন চৌধুরী এবং তাঁর ভাই রাজনৈতিক প্রভাব বিস্তারকারী সুমন চৌধুরীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, চোরাচালানের এসব অবৈধ পণ্যের মজুত বা ট্রানজিট পয়েন্ট হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে কথিত সেই ঘটনাস্থলের নিকটবর্তী একটি বেকারির ঠিক পশ্চিম পাশের অংশটি। Local cross-border smuggling networks are operated by Robin Chowdhury (Anantapur, linked to local ruling Awami League politics) and his brother Sumon Chowdhury. The storage and aggregation depot for these shipments is directly situated on the western perimeter of a bakery adjacent to the alleged robbery scene.
স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের দাবি, ওই এলাকায় কোনো অপরাধ ঘটুক বা না ঘটুক, চোরাই পণ্যের মূল ট্রানজিট নিয়ন্ত্রণ করাই ছিল মূল উদ্দেশ্য। একই গ্রামের প্রভাবশালী ক্ষমতাসীন মহলের কতিপয় নেতার নীরব সম্মতি ও পরোক্ষ সহযোগিতাতেই পুরো এই নাটকীয় অভিযান পরিচালিত হয়।
Local intelligence confirms the underlying motive was monopolizing the lucrative contraband corridor. The staged raid was orchestrated with the quiet collusion of syndicate leaders to intimidate rivals and preserve unhindered passage for favored kingpins.
📻 সোলাইমান-তারেক-রুবেল ফোনালাপ ফাঁস ও ট্রানজিট লাইনে রদবদল Solaiman-Tarek-Rubel Wiretap Leak & Corridor Reshuffle
কিছুদিন আগে কায়েমপুর ইউনিয়নের প্রভাবশালী ক্যারিংভিত্তিক অর্থ ও স্বার্থভোগী সোলাইমান, তারেক ও রুবেল সিন্ডিকেট-এর অবৈধ মাদক ও চোরাকারবারী পণ্যের ফোনালাপ ফাঁসের পরপরই রদবদল হয়েছে কসবা উপজেলা জুড়ে ট্রানজিট লাইনের প্রধানসহ সুবিধাভোগীদের। Following the public leak of audio recordings of the Solaiman, Tarek, and Rubel syndicate discussing contraband carrying kickbacks in Kayempur, a violent re-allocation of transit corridors took place across Kasba.
ভুক্তভোগী একজন সদস্যের পরিবারের সদস্যকে কৌশলে তাঁর স্ত্রীর বোন শান্তা নামক চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী-লেডি কিলারের বাড়িতে নিয়ে সেখান থেকে আটক করা হয়েছিল। One target was lured to the home of female drug operative Shanta (sister of his wife) and handed over to police.
একই দিন রাজুসহ আরও একজনকে কৌশলে অনন্তপুর গ্রামে ডেকে নিয়ে গিয়ে সেখান থেকে আটক করে গোপনে থানায় নিয়ে আসা হয়। Raju and another victim were decoyed to Anantapur village on false pretenses, detained, and transported to the police station prior to midnight.
ইকরাম হোসেন ওরফে বাবু'র মাদক সাম্রাজ্য ও প্রাতিষ্ঠানিক ঢাল Ekram Hossain Babu's Narco-Empire & Institutional Shield
অনুসন্ধানে প্রাপ্ত কসবার শীর্ষ স্থানীয় পলিটিক্যাল ব্যাকড-আপ মাদক সম্রাট ইকরাম হোসাইন ওরফে বাবু। বাবুর মামা সম্প্রতি বাধ্যতামূলক অবসরে যাওয়া অতিরিক্ত ডিআইজি ড. ইকবাল কামাল ক্ষমতাচ্যুত হওয়ার পরও 'ইকরাম হোসেন ওরফে বাবু' এর নেপথ্যে, বর্তমানে ভারতীয় অবৈধ মাদক পাচার নিয়ন্ত্রণ করছেন এই ইকরাম হোসেন বাবু।
Black Lens investigations identify Ekram Hossain alias Babu as Kasba's top politically shielded narco-kingpin. Even following the compulsory retirement of his maternal uncle, Additional DIG Dr. Iqbal Kamal, Babu retains absolute operational control over Indian cross-border drug corridors.
গুঞ্জন রয়েছে বিজয়ের নেতৃত্বেই চলে কসবার একাধিক ভুয়া বেনামি ফেসবুক আইডি, যেগুলো কখনো কখনো স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের পিএস হানিফকে নিয়েও নানাবিধ বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। Babu's brother, Bijoy, operates a coordinated network of anonymous Facebook troll accounts in Kasba, running disinformation campaigns targeting political figures including Hanif, PS to former MP Mushfiqur Rahman.
🤝 স্থানীয় প্রভাবশালীদের মাশুহারাভিত্তিক ত্রিমুখী স্বার্থের সংঘাত Tripartite Nexus of Exploitation & Extortion
স্থানীয় প্রভাবশালীদের আর্থিক কমিশনভিত্তিক পণ্যের সেইফ ট্রানজিট নিশ্চিত রাখা। Guaranteed zero-interference transit for high-value narcotics and contraband shipments.
থানার ওসি ও জেলার এসপির ক্রাইম পারফরম্যান্স ও অস্ত্র উদ্ধারের রেটিং বাড়ানো। Manufacturing flashy weapon recovery numbers for district crime evaluation conferences.
অজ্ঞাতনামা আসামি রেখে দীর্ঘমেয়াদী মামলা বাণিজ্য ও নিয়মিত চাঁদাবাজির স্থায়ী ফাঁদ। Listing unnamed suspects (অজ্ঞাতনামা) to extort recurring bribes from innocent locals.
সংঘবদ্ধ বাস্তবায়নকারী চক্র ও মূল অপরাধী প্রোফাইল (তালতলা, অনন্তপুর ও আদ্রা গ্রাম): Key Syndicate Facilitators & Perpetrator Profiles (Taltala, Anantapur & Adra):
এই চক্রের পেছনে রয়েছে—তালতলা গ্রামের সিদ্দিকুর রহমান বাবু (পিতা বাসার মিয়া), নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও অর্থ জোগানদাতা সোহাগ (পিতা শাহজাহান মিয়া), মাসুম মিয়া, এলিন মিয়া; অনন্তপুর গ্রামের রবিন মেম্বার ও সুমন চৌধুরী; এবং আদ্রা গ্রামের চিহ্নিত চোরাকারবারি গোলাম সারোয়ার। The nexus operates under the coordination of Siddiqur Rahman Babu, syndicate funder Sohag, Masum Mia, Elin Mia (Taltala); Robin Member & Sumon Chowdhury (Anantapur); and cross-border smuggler Golam Sarwar (Adra).
আটকের নেপথ্যে বাছাই প্রক্রিয়া ও মুক্তির অভিযোগ Selection of Scapegoats & Pay-to-Release Operations
কথিত এই অভিযানের প্রেক্ষাপট খতিয়ে দেখলে আর্থিক ও রাজনৈতিক তদবিরের গুরুতর অভিযোগ সামনে আসে। একাধিক ব্যক্তিকে বিভিন্ন স্থান থেকে তুলে আনা হলেও যাদের টাকা ও রাজনৈতিক যোগাযোগ ছিল তারা মুক্ত হয়ে যায়।
Interviews with witnesses confirm that multiple suspects were picked up earlier that evening. Those possessing financial means and political godfathers negotiated clandestine releases through substantial kickbacks.
যাদের পেছনে সুপারিশ ও আর্থিক দেনদরবার ছিল, তারা আইনি প্রক্রিয়ার বাইরে থেকে কৌশলে মুক্তি পায়। Well-connected individuals were quietly released from police custody before dawn.
যাদের কোনো তদবির বা অর্থ ছিল না, তাদের বেছে নিয়ে তালতলা ব্রিজে ‘ডাকাতির প্রস্তুতি’ সাজানো হয়। Destitute daily wage earners and petty youths with no financial defense were selected as scapegoats.
উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও ‘কন্টেন্ট ক্রিয়েটর’ শামীম সংযোগ Source of Weapons & Content Creator Shamim's Role
জব্দ দেখানো চকচকে চায়নিজ কুড়াল ও রামদাগুলোর উৎস নিয়ে জনমনে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। অস্ত্রের যোগান দেওয়া হয় কসবা থানা পুলিশের টহল সিএনজি চালক সোরাপের মাধ্যমে। The brand-new, symmetrical Chinese tactical axes and machetes presented by police were not collected from robbers. Whistleblowers confirm they were supplied by Sorap, the patrol CNG driver of Kasba Police Station.
অভ্যন্তরীণ স্বীকারোক্তি ও দায়িত্বশীলদের জবাবহীনতা Station Whistleblower Leak & Lack of Accountability
“উক্ত ঘটনাটি আসলেই নথিগত তথ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। আর অস্ত্রের যোগান দেওয়া হয় কসবা থানার পুলিশ টহল সিএনজি চালক ও অন্তঃপুরের বাসিন্দা সোরাপের মাধ্যমে।” “The incident as documented in the FIR is completely contradictory to reality; nothing of the sort happened on the bridge. The weapons were sourced and brought in by Sorap, the police patrol CNG driver from Anantapur.”
অভিযানের দলনেতা ও এজাহারের বাদী। এজাহারে মধ্যরাতে ব্রিজে অভিযানের গল্প লিখলেও, আসামিরা যে রাত ১২টার আগেই থানার মেঝেতে হাতকড়াপরা ছিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। Lead raiding officer and formal complainant. Repeated attempts to reach his official phone for an explanation regarding the 1.5-hour digital timestamp contradiction yielded no response.
থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের ফলাফল: Responses from Kasba Police Station Authorities:
অভিযান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সত্যতা যাচাইয়ে এসআই নুরুন নবীর নম্বর প্রদান করেন। Voiced private discontent regarding the operation; redirected journalist to SI Nurun Nabi.
বক্তব্য জানতে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি। Ignored repeated telephone calls seeking on-the-record clarification.
সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও কোনো উত্তর দেননি। Did not respond to multiple phone calls placed to his official cell number.
যোগাযোগ করা হলে পুরো বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। Flatly refused to provide an official explanation regarding the discrepancy.
মামলা নং-২৮ (১৫/০৯/২৬) এজাহার নামীয় তথ্যের পূর্ণাঙ্গ বিবরণ Detailed Forensic Audit of FIR No. 28 (Dated 15/09/2026)
সূত্র: কসবা থানা সাধারণ ডায়েরী নং-৮৬৩, তারিখ-১৪/০৯/২০২৬ইং • দণ্ডবিধি ৩৯৯/৪০২ ধারা Source: Kasba PS GD No. 863, Dated 14/09/2026 • Penal Code Sections 399/402
| ক্র. SL | আসামী ও বয়স Accused & Age | পিতা ও গ্রাম Father & Village | পুলিশের দাবি করা অস্ত্র Alleged Weapon | বাস্তব অনুসন্ধান ও Alibi Factual Alibi |
|---|---|---|---|---|
| 01 | বিল্লাল হোসেন (৪২) Billal Hossain (42) |
পিতা: আবুল কাশেম মনকশাইর S/O Abul Kashem Monkoshair |
০১টি রামদা (৩৩ ইঞ্চি) 1x Machete (33 in) | বসতঘর থেকে তুলে নেওয়া Picked from bedroom |
| 02 | মোঃ জুনায়েদ মিয়া (২০) Md. Junayed Mia (20) |
পিতা: জয়নাল মিয়া চকচন্দ্রপুর S/O Jaynal Mia Chokchandra |
০১টি চাইনিজ কুড়াল (১৬ ইঞ্চি) 1x Tactical Axe (16 in) | রাত ১২টার আগেই থানা মেঝেতে বন্দি (ছবিতে প্রমাণ) In lockup before 12 AM (Photo Proven) |
| 03 | রাজু (২১) Raju (21) |
পিতা: জাহাঙ্গীর মিয়া তালতলা (মধ্যপাড়া) S/O Jahangir Mia Taltala |
০১টি চাইনিজ কুড়াল (১৬ ইঞ্চি) 1x Tactical Axe (16 in) | অনন্তপুরে ডেকে নিয়ে আটক; রাত ১২টার আগে বন্দি Decoyed to Anantapur; In lockup before 12 AM |
| 04 | মোঃ রুমান ভূঁইয়া (২৭) Md. Rumaan Bhuiyan (27) |
পিতা: মোহাম্মদ ভূঁইয়া সৈয়দাবাদ S/O Mohammad Bhuiyan Syedabad |
০১টি রামদা (৩৯ ইঞ্চি) 1x Machete (39 in) | আর্থিক দেনদরবার না থাকায় বলির পাঁঠা Framed without bribe capacity |
| 05 | মনির প্র: কসাই মনির (৩০) Monir alias Kasai Monir (30) |
পিতা: জালাল মিয়া সৈয়দাবাদ S/O Jalal Mia Syedabad |
০১টি চাইনিজ কুড়াল (১৬ ইঞ্চি) 1x Tactical Axe (16 in) | সোরাপের আনা প্রতিসম অনলাইন কুড়াল Planted online axe sourced via Sorap |
| 06 | সুজন মিয়া (৫৫) Sujon Mia (55) |
পিতা: আব্দুল হাকিম মনকশাইর S/O Abdul Hakim Monkoshair |
০১টি রামদা (২৭ ইঞ্চি) 1x Machete (27 in) | তদবিরহীন বয়োজ্যেষ্ঠ বলির পাঁঠা Elderly laborer framed as dacoit |
ফটোগ্রাফিক এভিডেন্স ও প্রাইমারি ডকুমেন্ট গ্যালারি Verified Photographic & Documentary Evidence
যে কোনো ছবির ওপর ক্লিক করে হাই-রেজোলিউশন আকারে পর্যালোচনা করুন। Click on any evidence card to inspect high-resolution imagery and metadata.
THE SMOKING GUN
WEAPONS DISPLAY
POLICE FB PRESS
GODFATHER BABU
POLICE PATRONAGE
POLITICAL NEXUS
RAIDING OFFICER
TRANSIT CONTROLLER
BORDER SMUGGLER
FUND DONOR
প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অপরিহার্যতা ও ৩ দফা দাবি Institutional Accountability & 3-Point Public Demands
বসতবাড়ি থেকে তুলে নেওয়া, ডিজিটাল টাইমস্ট্যাম্পের সাথে এজাহারের সময়ের অসঙ্গতি, উদ্ধারকৃত আলামতের বিশ্বাসযোগ্যতা এবং দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য না দেওয়ার বিষয়টি পুরো ঘটনাটিকে একটি প্রাতিষ্ঠানিক অনিয়মের রূপ দিয়েছে। ফৌজদারি কার্যবিধির মর্যাদা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ৩টি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি: The warrantless nighttime home raids, the 1.5-hour time contradiction between custody photos and the FIR, the staged weapons supplied by patrol drivers, and the stone silence of police commanders collectively substantiate systemic misconduct. To uphold the rule of law, we demand three immediate measures:
১৪ সেপ্টেম্বর দিবাগত রাতের কসবা থানার অভ্যন্তরীণ ও প্রবেশপথের সিসিটিভি ফুটেজ ও ডিভিআর আদালতের অধীনে দ্রুত বাজেয়াপ্ত করা। Judicial seizure of all internal and perimeter CCTV DVR footage of Kasba PS from the night of September 14.
সে রাতের সাধারণ ডায়েরি (জিডি নং-৮৬৩) রেজিস্টার এবং এসআই নুরুন নবীসহ রেইডিং পার্টির ব্যক্তিগত নম্বরের কল রেকর্ড ও টাওয়ার ডাম্প যাচাই করা। Forensic audit of GD No. 863 register alongside Call Detail Records (CDR) and cellular tower dumps of SI Nurun Nabi and the raiding party.
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডিজিটাল যোগাযোগের নিরপেক্ষ বিচার বিভাগীয় কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তপূর্বক মিথ্যা এজাহারের প্রতিকার। Formation of a judicial inquiry commission to investigate fabricated dacoity charges and quash fraudulent proceedings against marginalized scapegoats.