রাছেল মিয়া, বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ | ৪ জানুয়ারি, ২০২৬

আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে আগৈলঝাড়া বিএসপি একাডেমি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপির এই সম্মিলিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দুইবারের সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন। মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করার পাশাপাশি দেশের বর্তমান শান্তি-শৃঙ্খলা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের সার্বিক কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতিতে এটি একটি বড় জমায়েতে পরিণত হয়।

By Blens25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *