Categories: News

আগৈলঝাড়ায় মারকাজ মাদ্রাসায় খতমে বুখারী ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাজ মাদ্রাসায় অত্যন্ত গুরুত্বের সাথে খতমে বুখারী ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২৬ বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি অত্র অঞ্চলে আলেম ও হাফেজ তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জুবায়ের হোসেন তাঁর বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ে দ্বীনি ইলম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজন শিক্ষক মন্ডলীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের মেধার ফসল।” তিনি অনুষ্ঠানে আগত সকল মেহমান ও আলেম-ওলামাদের ধন্যবাদ জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী শিক্ষার্থীদের ‘খতমে বুখারী’ এবং নতুন হাফেজদের দস্তারবন্দী বা পাগড়ী প্রদান। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের সম্মাননা ও পাগড়ী পরিয়ে দেওয়া হয়।
বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Blens25

Recent Posts

সারাদেশে দৈনিক গড় খুন ১০ জনঃ আন্ডারওয়ার্ল্ডের প্রত্যাবর্তন ও পুরোনো শকুনের নতুন শিকার?

মোহাম্মদ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক ব্ল্যাক লেন্স ২.০ | 25-08-2026 রাজপথ এখন যেন এক…

2 weeks ago

KASBA_CNG_DRIVER_MURDER_CASE_DOSSIER

Case Dossier: BL-2026-INV-KASBA-001X Top Secret // Law Enforcement & Judicial Eyes Only Case File: BL-2026-INV-KASBA-001X…

3 weeks ago

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালক হত্যা: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সন্দেহভাজন দুই সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চেতনানাশক প্রয়োগ করে সিএনজি অটোরিকশা চালক হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে…

3 weeks ago

দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ হওয়া মাহিনের সন্ধান চেয়ে পিতা মাতার আকুতি।

Missing Child Mahin: প্রথম পুত্র সন্তানকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবার, উদ্ধারে আকুল আবেদন - ব্ল্যাকলেন্স…

1 month ago

কাঠমিস্ত্রি থেকে হাসপাতালের নির্বাহী পরিচালক………

কাঠমিস্ত্রি থেকে হাসপাতালের CEO: কসবায় ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যুর গুঞ্জনে জমজম হাসপাতালের অনিয়ম উন্মোচন অনুসন্ধানী…

1 month ago