দেলোয়ার হোসেনকবির ভূঁইয়া চূড়ান্ত প্রার্থী নন, কেবল বিকল্প’: জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক দেলোয়ার

কসবা প্রতিনিধি | ৫ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে বিস্ফোরক মন্তব্য করেছেন জেলা জিয়া সাইবার ফোর্স (ZCF)-এর আহবায়ক দেলোয়ার হোসাইন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, কবির ভূঁইয়া বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী নন। দেলোয়ার হোসাইন তার পোস্টে বলেন, গত ৪ নভেম্বর মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলেও কবির ভূঁইয়াকে রাখা হয়েছে কেবল ‘কৌশলগত ব্যাকআপ’ হিসেবে। এর পেছনে তিনি তিনটি মূল কারণ উল্লেখ করেছেন:

১. মূল প্রার্থীর মনোনয়ন কোনো কারণে বাতিল হওয়ার ঝুঁকি মোকাবিলা করা।

২. আইনি জটিলতায় যেন ‘ধানের শীষ’ প্রতীক মাঠ না হারায়।

৩. প্রতীক বরাদ্দের আগে দলের চূড়ান্ত প্রত্যয়নপত্রই শেষ কথা।

তিনি সতর্ক করে বলেন, যারা কবির ভূঁইয়াকে ‘চূড়ান্ত প্রার্থী’ হিসেবে প্রচার করছেন, তারা দলের অভ্যন্তরীণ কৌশল বুঝতে পারছেন না। কবির ভূঁইয়া কেবল একটি জরুরি পরিস্থিতির ‘বিকল্প’ মাত্র।

দেলোয়ারের ভাষায়, “ধানের শীষ যার হাতে, আমরা সবাই তার সাথে।”

দেলোয়ার হোসেন

By Blens25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *