মোঃ শাহানজিদ উদ্দিন সোহান| ঝিনাইদহ প্রতিনিধি
প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজকর্মী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মমিনুর রহমান। এছাড়া সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের দারিদ্র্যপীড়িত, প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে সমাজসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করা জরুরি। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ের মাধ্যমে টেকসই সমাজসেবা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান, পুনর্বাসন কার্যক্রম, প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাজসেবার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ফার্নিচার দোকান মালিক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে…
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বসতভিটার জমি জবরদখল, ফলদ ও বনজ গাছ কেটে ফেলা এবং বাধা দেওয়ায়…
ফরেনসিক গোয়েন্দা বিশেষ আপডেট কেস রেফারেন্স: BD-FININT-2026-NCL-089 কসবা বর্ডার ফাইলস: স্বর্ণ ও হুন্ডি চ্যানেলের মূল…
VERIFIED FORENSIC INTELLIGENCE UPDATE CASE: BD-FININT-2026-NCL-089 THE KASBA BORDER FILES: UNMASKING THE GOLD & HUNDI…
Breaking Border Dispatch: Incident unfolds during cross-border pursuit of designated smuggler at Ashabari zero line…
সীমান্তের আশাবাড়িতে মাদক কারবারিকে ধাওয়ার মুখে ঘটনা; আটক সদস্যদের ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ জরুরি পতাকা বৈঠক…
This website uses cookies.