Categories: Crimes

বিজয়নগরে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, ব্ল্যাক লেন্স ২.০ | ৪ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ কামাল হোসেন (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন কামাল হোসেনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো সংগ্রহ করে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম কামাল হোসেন। তিনি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মৃত আনফর আলী ওরফে নুরুল ইসলামের ছেলে।

বিজয়নগর থানা প্রশাসন জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Blens25

Recent Posts

সারাদেশে দৈনিক গড় খুন ১০ জনঃ আন্ডারওয়ার্ল্ডের প্রত্যাবর্তন ও পুরোনো শকুনের নতুন শিকার?

মোহাম্মদ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক ব্ল্যাক লেন্স ২.০ | 25-08-2026 রাজপথ এখন যেন এক…

3 weeks ago

KASBA_CNG_DRIVER_MURDER_CASE_DOSSIER

Case Dossier: BL-2026-INV-KASBA-001X Top Secret // Law Enforcement & Judicial Eyes Only Case File: BL-2026-INV-KASBA-001X…

3 weeks ago

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালক হত্যা: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সন্দেহভাজন দুই সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চেতনানাশক প্রয়োগ করে সিএনজি অটোরিকশা চালক হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে…

3 weeks ago

দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ হওয়া মাহিনের সন্ধান চেয়ে পিতা মাতার আকুতি।

Missing Child Mahin: প্রথম পুত্র সন্তানকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবার, উদ্ধারে আকুল আবেদন - ব্ল্যাকলেন্স…

1 month ago

কাঠমিস্ত্রি থেকে হাসপাতালের নির্বাহী পরিচালক………

কাঠমিস্ত্রি থেকে হাসপাতালের CEO: কসবায় ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যুর গুঞ্জনে জমজম হাসপাতালের অনিয়ম উন্মোচন অনুসন্ধানী…

1 month ago