
লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম ডাকাত গ্রেপ্তার
মোঃশাহ পরান আরিফ | লক্ষীপুর
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম সুমনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট, ২ নম্বর ওয়ার্ড এলাকায় সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।অভিযানকালে তার কাছ থেকে ১টি রাইফেলের গোলাবারুদ, ১টি পিস্তলের গোলাবারুদ, ১টি বাইনোকুলার, ২টি বাটন মোবাইল ফোন, ৩টি দেশীয় অস্ত্র, ১টি রাউটার, ১টি চাকু ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সন্ত্রাসী মো. সুমন ওরফে বেলজিয়াম সুমন (৪২) চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়নপুর গ্রামের সিরাজের ছেলে।গ্রেফতারকৃত আসামির হত্যা, মাদক, ডাকাতি, সহ একাধিক মামলা চলমান রয়েছে। বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
