Categories: News

শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন



দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার

প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আত্ন-অনুসন্ধান এবং যত্নশীল সমাজ নবীন-প্রবীন কথোপকথন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: ফাতেমাতুজহুরা। বিশেষ অতিথির  বক্তব্য শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তারিক জামিল অপু, পাগলা বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নিখিল বাবু,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুমেল আহমদ। উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সিনিয়র সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, সমাজসেবা অফিসের কর্মী শাহ আলম চিশতী,জয়ন্ত চৌধুরী, হিল্লোল পুরকায়স্থ, তাহরিম,হাজী আক্রম আলী এতিম খানার সকল শিক্ষার্থী সহ প্রমুখ।

Mohammad Mehedi Hasan

Recent Posts

কসবায় ৫ম শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ফার্নিচার দোকানির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ফার্নিচার দোকান মালিক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.