ক্যাম্পাস প্রতিনিধি | BackLens 2.0
ঢাকা, ৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন। এই ঐতিহাসিক নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আকর্ষণের কেন্দ্রে রয়েছেন জিএস পদপ্রার্থী খদিজাতুল কুবরা।
খদিজাতুল কুবরা ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ব্যালট নম্বর B-7।
খদিজাতুল কুবরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত মামলায় তাকে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় অন্যায়ভাবে কারাবরণ করতে হয়। কারামুক্ত হওয়ার পর থেকে তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এবং এবার সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন।
ভোটগ্রহণের শুরুতে খদিজাতুল কুবরা সাধারণ শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে বলেন:
“অবশেষে আজ আমাদের সকলের আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। অবশ্যই সম্মান দানের মালিক একমাত্র আল্লাহ।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, খদিজাতুল কুবরার মতো যারা অন্যায়ের শিকার হয়েও দমে যাননি, তাদের নেতৃত্বে আসা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক।
এখন দেখার বিষয়, ব্যালটের লড়াইয়ে ‘B-7’ ব্যালট নম্বরধারী খদিজাতুল কুবরাকে জবিয়ানরা তাদের সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেন কি না।
প্রকাশকালঃ ৩০ আগস্ট ২০২৬ রাত ০৪ টা ০০ মিনিট ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে কালো…
মোহাম্মদ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক ব্ল্যাক লেন্স ২.০ | 25-08-2026 রাজপথ এখন যেন এক…
Case Dossier: BL-2026-INV-KASBA-001X Top Secret // Law Enforcement & Judicial Eyes Only Case File: BL-2026-INV-KASBA-001X…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চেতনানাশক প্রয়োগ করে সিএনজি অটোরিকশা চালক হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে…
Missing Child Mahin: প্রথম পুত্র সন্তানকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবার, উদ্ধারে আকুল আবেদন - ব্ল্যাকলেন্স…
কাঠমিস্ত্রি থেকে হাসপাতালের CEO: কসবায় ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যুর গুঞ্জনে জমজম হাসপাতালের অনিয়ম উন্মোচন অনুসন্ধানী…