কসবায় মাদক সিন্ডিকেটের ‘সাপ্লাই চেইন’ বনাম এসআই ফারুক হোসেন

কসবায় মাদক সিন্ডিকেটের ‘সাপ্লাই চেইন’ বনাম এসআই ফারুক হোসেন—জাতীয় অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার সমীকরণ

প্রেক্ষাপট: কেবল সীমান্ত অপরাধ নয়, এটি একটি জাতীয় সংকট

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা উপজেলা কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, বরং এটি দক্ষিন এশিয়ার মাদক পাচারকারী সিন্ডিকেটগুলোর জন্য দেশের অভ্যন্তরে প্রবেশের অন্যতম ‘স্ট্র্যাটেজিক করিডোর’। ব্ল্যাক লেন্স-এর দীর্ঘ পরিসঙ্খানে দেখা গেছে, কসবা সীমান্ত দিয়ে আসা মাদকের এই বিশাল-বিষাক্ত স্রোত কেবল এই অঞ্চলের আশেপাশেই সীমাবদ্ধ থাকে না; বরং এটি একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে রাজধানী ঢাকা হয়ে ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্ছল পর্যন্ত। এই মরণনেশা যখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন কসবা থানায় কর্মরত এসআই ফারুক হোসেনের আপসহীন এবং একক প্রচেষ্টাটি এক নতুন প্রশাসনিক দৃষ্টান্ত ও জনসচেতনতায় আস্থা তৈরি করেছে।

News Image 1
News Image 2
News Image 3
News Image 4
News Image 5
News Image 1
News Image 2
News Image 3
News Image 4
News Image 5

সাফল্যের খতিয়ান: সংখ্যাতত্ত্ব যখন জাতীয় রেকর্ডকে স্পর্শ করে

ব্ল্যাক লেন্স-এর ইনভেস্টিগেটিভ ইউনিট গত এক বছরের প্রশাসনিক নথিপত্র এবং মাঠপর্যায়ের তথ্য যাচাই করে যে পরিসংখ্যান পেয়েছে, তা রীতিমতো বিস্ময়কর। গতকাল পর্যন্ত প্রাপ্ত আপডেট অনুযায়ী, এসআই ফারুক হোসেনের রেকর্ডের খাতায় পৃথক পৃথক অভিযানে যে পরিমাণ মাদক জব্দ হয়েছে, তা বাংলাদেশের পুলিশের ইতিহাসে একজন ফিল্ড লেভেল অফিসারের জন্য বিরল।

  • গাঁজা জব্দ: গত এক বছরে সর্বমোট প্রায় ৩,০০০ কেজি (৩ টন) গাঁজা উদ্ধার করেছেন তিনি। এর মধ্যে সাম্প্রতিক কয়েক মাসের পৃথক পৃথক অভিযানে আরো যুক্ত হয়েছে প্রায় ৫১৭ কেজির বেশি উচ্চমানের ভারতীয় গাঁজা।
  • বিদেশি মদ: বিভিন্ন আস্তানা ও পাচারকালে জব্দ করা হয়েছে সর্বমোট ৬৫০ বোতলেরও বেশি বিদেশি মদ।
  • ইয়াবা ও অন্যান্য: নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত কয়েক দিনে আরও কয়েক শত পিস ইয়াবা উদ্ধারসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ সিরাপ ও উত্তেজক পানীয় উদ্ধার করা হয়েছে।
  • মামলার পরিসংখ্যান: কসবা থানায় তার একক প্রচেষ্টায় রুজু হওয়া মাদক মামলার সংখ্যা প্রায় ১৪০টি ছাড়িয়ে গেছে।
ব্ল্যাক লেন্স-এর গাণিতিক বিশ্লেষণ: একটি জেলার সীমানায় একজন সাব-ইন্সপেক্টরের একক নেতৃত্বে এত বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করার ঘটনাটিকে ‘ব্ল্যাক লেন্স’ একটি রাষ্ট্রের অভ্যন্তরে কোনো একক অফিসারের জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক সাফল্য হিসেবে ধারণা করছে।

অর্থনৈতিক রক্তক্ষরণ: মাদক ব্যবসা ও অর্থ পাচারের নেপথ্য সমীকরণ

মাদকের এই অবৈধ বাণিজ্য কেবল যুবসমাজকে ধ্বংস করছে না, বরং এটি দেশের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ‘ক্যাপিটাল ফ্লাউট’ বা অর্থ পাচারের অন্যতম কারণ।

  • ১. হুন্ডি ও অর্থ পাচার: কসবা সীমান্ত দিয়ে আসা মাদকের বিপরীতে যে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করা হয়, তার সিংহভাগই পাচার হয় অবৈধ হুন্ডির মাধ্যমে। ফলে দেশ এক বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা হারায়।
  • ২. আন্ডারগ্রাউন্ড ইকোনমি: মাদকের এই কালো টাকা পরবর্তীতে নানা অবৈধ সিন্ডিকেট ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থায়নে ব্যবহৃত হয়, যা দেশের প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এসআই ফারুক হোসেনের এই সাড়ে ৩ টন গাঁজা বা অন্যান্য মাদক উদ্ধার মানে হলো কোটি কোটি টাকার একটি ‘ব্ল্যাক ইকোনমি’ বা কালোবাজারি চক্রের মূল উপড়ে ফেলা।

প্রশাসনিক কণ্ঠস্বর: প্রাতিষ্ঠানিক দৃঢ়তা ও নীতিগত অবস্থান

মাদকবিরোধী লড়াইয়ে কসবা থানার শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য এখন আরও বেশি সুশৃঙ্খল এবং নীতি-নির্ধারণী।

“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কেবল কোনো একক ব্যক্তির জয়-পরাজয় নয়, এটি একটি পদ্ধতিগত লড়াই। আমরা জিরো-টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। এসআই ফারুকের মতো অফিসারদের মাঠপর্যায়ের কঠোর পরিশ্রম আমাদের এই লক্ষ্যকে ত্বরান্বিত করছে। আমরা কেবল মাদক ধরছি না, বরং মাদকের রুটগুলো স্থায়ীভাবে বন্ধ করার কৌশলী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।”

— ওসি জনাবা নাজনীন সুলতানা

“মাদকের মামলাগুলোর লিগ্যাল প্রসেস এবং এভিডেন্স কালেকশন অত্যন্ত সংবেদনশীল। এসআই ফারুক হোসেনের প্রতিটি অভিযান ডাটা-ড্রিভেন এবং কৌশলগত। জীবনের ঝুঁকি নিয়ে তিনি যেভাবে মাদকের সাপ্লাই চেইন ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছেন, তা আমাদের সামগ্রিক গোয়েন্দা কার্যক্রমকে আরোও শক্তিশালী করছে বলে মনে করছি। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সর্বদা সজাগ।”

— পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রিপন দাশ

“আমাদের কসবায় মাদকের সহজলভ্যতা যুবসমাজকে ধ্বংস করছে। এসআই ফারুকের এই বীরত্বপূর্ণ লড়াই আমাদের এই আসনের সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের ‘মাদকবিরোধী যুদ্ধ’ ও ‘জিরো টলারেন্স’ নীতিকে সার্থকতা দান করছে। নানান চাপ ও ষড়যন্ত্রের ঊর্ধ্বে গিয়ে তার এই সাহসিকতা আমাদের সবার জন্য আশীর্বাদ।”

— জনাব মোঃ সজীব (সাধারণ সম্পাদক, স্থানীয় সামাজিক সংগঠন সিটিএল)

এসআই ফারুক হোসেনের ভাষ্য: পেশাদারিত্ব ও নৈতিক অঙ্গীকারের বয়ান

“মাদকবিরোধী অভিযানের প্রতিটি পর্যায়—অর্থাৎ তথ্য সংগ্রহ ও অবৈধ দ্রব্য জব্দ করা থেকে শুরু করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় আনা (Prosecution) পর্যন্ত—পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং। অপরাধী চক্রগুলো তাদের পাচার কৌশল ও নেটওয়ার্ক ক্রমাগত পরিবর্তন করছে, যা মোকাবিলায় আমাদের প্রতিনিয়ত নতুন নতুন তথ্যনির্ভর ও কৌশলগত (Intelligence-led) পদ্ধতির আশ্রয় নিতে হয়।”

তিনি আরও যোগ করেন, “পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্মুখ সমরে শারীরিক ঝুঁকি তো রয়েছেই, তদুপরি বিভিন্ন স্বার্থান্বেষী মহলের নানামুখী প্রতিবন্ধকতা বা অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ উপেক্ষা করে আমাদের নিরবচ্ছিন্ন কাজ চালিয়ে যেতে হয়। মাদকের এই ভয়াবহতা বর্ণনা করার ভাষা আমার কাছে নেই; এটি কেবল একটি অপরাধ নয়, বরং একটি সামাজিক মরণব্যাধি যা নিঃশব্দে আমাদের জাতির মেরুদণ্ড যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। দেশের অর্থনীতিতে একটি হুমকি সৃষ্টি করছে। একটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্রপ্রদত্ত এই দায়িত্ব পালনের মাধ্যমে যদি আমি একটি পরিবারকেও এই মরণছোবল থেকে রক্ষা করতে পারি এবং সমৃদ্ধ অর্থনীতির একটি দেশ গড়তে বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারি, তবেই একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমার কর্মজীবন সার্থক হবে। একটি মাদকমুক্ত ও নিরাপদ রাষ্ট্র বিনির্মাণই আমার চূড়ান্ত পেশাদারী লক্ষ্য।”

জয়-পরাজয়ের ঊর্ধ্বে: একটি নিরবচ্ছিন্ন একক প্রচেষ্টা

অনুসন্ধানে দেখা গেছে, মাদকবিরোধী এই যুদ্ধ কোনো একদিনের সাফল্য বা ব্যর্থতার ওপর নির্ভর করে না। এটি একটি ধারাবাহিক এবং মানসিকভাবে ক্লান্তিকর লড়াই। অনেক সময় ‘অদৃশ্য শক্তির’ চাপ কিংবা নানা প্রলোভন এলেও এসআই ফারুকের একক প্রচেষ্টাটি অব্যাহত রয়েছে। এটি কোনো ব্যক্তিগত মেডেল অর্জনের জন্য নয়, বরং রাষ্ট্রপ্রদত্ত শপথের প্রতি অবিচল থাকার এক বিরল দৃষ্টান্ত।

সমাজ সংস্কার ও মানবিক পুলিশিং

উর্দির কাঠিন্যের আড়ালে এসআই ফারুকের মানবিক সত্তাটি ব্ল্যাক লেন্স-এর অনুসন্ধানে গুরুত্ব পেয়েছে। তিনি কসবা উপজেলার অন্তত ২-৩ জন মেধাবী অথচ সহায় সম্বলহীন শিক্ষার্থীর পড়াশোনার খরচ ব্যক্তিগত সাধ্যমতো বহন করছেন। এটি প্রমাণ করে যে, তিনি কেবল অপরাধী ধরেন না, বরং একটি শিক্ষিত এবং অপরাধমুক্ত সমাজ গড়তে ত্যাগের মানসিকতাও রাখেন।

ব্ল্যাক লেন্স-এর সম্পাদকীয় পর্যবেক্ষণ

এসআই ফারুক হোসেনের এই দীর্ঘস্থায়ী একক প্রচেষ্টা কসবা তথা বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ। মাদকের মরণছোবল থেকে দেশকে বাঁচাতে হলে কেবল টিভিসি বা প্রচারণাই যথেষ্ট নয়, বরং ফারুক হোসেনের মতো নির্ভীক ও সৎ অফিসারদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। তার এই আপসহীন সংগ্রাম যদি প্রতিটি থানায় অব্যাহত থাকে, তবেই অর্থ পাচার রোধ এবং একটি সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

ব্ল্যাক লেন্স ২.০: তথ্যের গভীরে, সত্যের সন্ধানে।
(Visit: blacklens25.com)