পাঠক কলাম:
পাঠক কলাম: ব্ল্যাক লেন্স ২.০-এ আপনার যৌক্তিক ও বিশ্লেষণমূলক মতামত তুলে ধরুন
ব্ল্যাক লেন্স ২.০ (Black Lens 2.0) সর্বদা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনার প্রতি দায়বদ্ধ। আমাদের সম্মানিত পাঠকদের মধ্যে যারা লেখালেখি করতে আগ্রহী এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিজেদের সুচিন্তিত মতামত জনসমক্ষে তুলে ধরতে চান, তাদের জন্য আমাদের প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হলো।
কী বিষয়ে লিখতে পারবেন?
আপনার লেখনীটি অবশ্যই জনস্বার্থের পক্ষে হতে হবে। সমাজের যেকোনো স্তরের অনিয়ম, দুর্নীতি, সামাজিক ব্যাধি কিংবা সমাজের বুকে চেপে বসা যেকোনো বিষফোড়ার বিরুদ্ধে আপনার সাহসী ও তথ্যভিত্তিক বিশ্লেষণ আমরা স্বাগত জানাই।
আপনাদের প্রেরিত যৌক্তিক ও তথ্যবহুল কলামগুলো যাচাই-বাছাই শেষে ব্ল্যাক লেন্সের অফিশিয়াল ওয়েবসাইট (blacklens25.com) এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রকাশনার নীতিমালা ও শর্তাবলি:
- বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা: লেখাটি অবশ্যই জনস্বার্থ, সামাজিক অসংগতি, কিংবা অনিয়মের বিরুদ্ধে সচেতনতামূলক হতে হবে। ব্যক্তিগত আক্রোশমূলক বা ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়।
- শব্দসংখ্যা: প্রেরিত কলামটি অবশ্যই ন্যূনতম ২৫০ শব্দের হতে হবে। বিষয়বস্তুর গভীরতা ও বিশ্লেষণের প্রয়োজনে এর চেয়ে বড় লেখাও সমাদৃত হবে।
- আইনগত বাধ্যবাধকতা: রাষ্ট্র, সংবিধান এবং দেশের প্রচলিত আইন পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশযোগ্য নয়। যেকোনো ধরনের উসকানিমূলক বা মানহানিকর লেখা প্রকাশ করা থেকে ব্ল্যাক লেন্স সর্বদা বিরত থাকবে।তবে গঠনমূলক রাজনৈতিক আলোচনা ও সমালোচনার প্রতি ব্ল্যাক লেন্স সর্বদা শ্রদ্ধাশীল।
- পরিচয় প্রকাশ বা গোপনীয়তা: লেখক চাইলে কলামের সাথে তার নাম প্রকাশ করতে পারবেন। তবে, কোনো লেখক যদি ব্যক্তিগত কারণে বা নিরাপত্তার স্বার্থে নিজের পরিচয় গোপন রাখতে ইচ্ছুক হন, তবে ব্ল্যাক লেন্স তার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রেখে (Anonymous) অত্যন্ত পেশাদারিত্বের সাথে লেখাটি প্রকাশ করবে।
আপনার বস্তুনিষ্ঠ ও সাহসী লেখনী সমাজের সামনে তুলে ধরতে আজই আমাদের সাথে যুক্ত হোন।
আপনার লিখনি পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন ⬇
