September 13, 2026

১০ মামলার আসামি রউফ: জলঢাকায় চুরির মিশনে কুখ্যাত চোর গ্রেফতার, নেপথ্যে আইনি ফাঁকফোকরের মহোৎসব!

0
IMG-20260104-WA0014

ইনভেস্টিগেটিভ ডেস্ক, ব্ল্যাক লেন্স ২.০
নীলফামারী প্রতিনিধি | ৪ জানুয়ারি, ২০২৬
নীলফামারী: ১০টি সক্রিয় মামলা কাঁধে নিয়েও দমানো যাচ্ছে না কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী আব্দুর রউফকে (৩৭)। প্রতিটি মামলার পর জামিনে বেরিয়ে এসে সে পুনরায় লিপ্ত হচ্ছে একই অপরাধে। গত রাতে নীলফামারীর ধর্মপাল ইউনিয়নে চুরির প্রস্তুতিকালে জলঢাকা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতার কেবল একটি অপরাধী ধরার ঘটনা নয়, বরং আমাদের বিচার ব্যবস্থা ও আইনি প্রয়োগের সীমাবদ্ধতাকে আবারও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
ঘটনার প্রেক্ষাপট:
গতকাল রাতে জলঢাকা থানার অন্তর্গত ধর্মপাল ইউনিয়নে একটি সংঘবদ্ধ চোর চক্র হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ‘জলঢাকা টিম’। অভিযানের সময় কুখ্যাত চোর আব্দুর রউফকে চুরির কাজে ব্যবহৃত আধুনিক ও দেশীয় যন্ত্রপাতিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আব্দুর রউফ নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া গ্রামের জহির উদ্দীন বাতাসুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় বড় ধরনের একটি চুরির পরিকল্পনার কথা স্বীকার করেছে।

IMG-20260104-WA0014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed