নিজস্ব প্রতিবেদক, ব্ল্যাক লেন্স ২.০ | ৪ জানুয়ারি, ২০২৬

জানুয়ারির হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ। তবে আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাসহ সারাদেশে শুরু হতে যাচ্ছে এই মৌসুমের প্রথম মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

বর্তমানে কুমিল্লার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহআবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, বর্তমানে কুমিল্লা অঞ্চলসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ৩০ বছরের গড় তাপমাত্রার তুলনায় বর্তমানে এই অঞ্চলে তাপমাত্রা অনেকটাই নিচে অবস্থান করছে।

মঙ্গলবার থেকে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতাআবহাওয়া অফিস জানায়, চলতি মাসে মোট চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহটি ১২ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি তীব্র আকার ধারণ করার সম্ভাবনা বেশি, যার ফলে ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণঅধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে দুই থেকে তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ হতে পারে। জানুয়ারী মাস দেশের শীতলতম মাস হওয়ায় এই দাপট দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় প্রভাব ও সতর্কতাব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া এবং কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও দৃষ্টিসীমা কমে আসতে পারে। তীব্র শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, দীর্ঘস্থায়ী কুয়াশা ও শৈত্যপ্রবাহ রবি শস্যের ক্ষতি করতে পারে।

By Blens25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *