কবির ভূঁইয়া চূড়ান্ত প্রার্থী নন, কেবল বিকল্প’: জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক দেলোয়ার
কসবা প্রতিনিধি | ৫ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে বিস্ফোরক মন্তব্য করেছেন জেলা জিয়া সাইবার ফোর্স (ZCF)-এর আহবায়ক দেলোয়ার হোসাইন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, কবির ভূঁইয়া বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী নন। দেলোয়ার হোসাইন তার পোস্টে বলেন, গত ৪ নভেম্বর মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলেও কবির ভূঁইয়াকে রাখা হয়েছে কেবল ‘কৌশলগত ব্যাকআপ’ হিসেবে। এর পেছনে তিনি তিনটি মূল কারণ উল্লেখ করেছেন:
১. মূল প্রার্থীর মনোনয়ন কোনো কারণে বাতিল হওয়ার ঝুঁকি মোকাবিলা করা।
২. আইনি জটিলতায় যেন ‘ধানের শীষ’ প্রতীক মাঠ না হারায়।
৩. প্রতীক বরাদ্দের আগে দলের চূড়ান্ত প্রত্যয়নপত্রই শেষ কথা।
তিনি সতর্ক করে বলেন, যারা কবির ভূঁইয়াকে ‘চূড়ান্ত প্রার্থী’ হিসেবে প্রচার করছেন, তারা দলের অভ্যন্তরীণ কৌশল বুঝতে পারছেন না। কবির ভূঁইয়া কেবল একটি জরুরি পরিস্থিতির ‘বিকল্প’ মাত্র।
দেলোয়ারের ভাষায়, “ধানের শীষ যার হাতে, আমরা সবাই তার সাথে।”
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ফার্নিচার দোকান মালিক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে…
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বসতভিটার জমি জবরদখল, ফলদ ও বনজ গাছ কেটে ফেলা এবং বাধা দেওয়ায়…
ফরেনসিক গোয়েন্দা বিশেষ আপডেট কেস রেফারেন্স: BD-FININT-2026-NCL-089 কসবা বর্ডার ফাইলস: স্বর্ণ ও হুন্ডি চ্যানেলের মূল…
VERIFIED FORENSIC INTELLIGENCE UPDATE CASE: BD-FININT-2026-NCL-089 THE KASBA BORDER FILES: UNMASKING THE GOLD & HUNDI…
Breaking Border Dispatch: Incident unfolds during cross-border pursuit of designated smuggler at Ashabari zero line…
সীমান্তের আশাবাড়িতে মাদক কারবারিকে ধাওয়ার মুখে ঘটনা; আটক সদস্যদের ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ জরুরি পতাকা বৈঠক…
This website uses cookies.