কবিরকসবা-আখাউড়ায় বেগম জিয়ার স্মরণে দোয়া মাহফিল: ‘ধানের শীষ’ এর পক্ষে ঐক্যের ডাক কবির ভূঁইয়ার

নিজস্ব প্রতিবেদক, কসবা | ৩ জানুয়ারি, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে কসবা-আখাউড়াবাসী। এই শোকাবহ পরিবেশে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় পুরো সংসদীয় এলাকায় ধারাবাহিকভাবে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় কসবা-আখাউড়ার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমাদানকারী নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া-এর নিজ বাসভবনে এক বিশাল কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে বেগম জিয়ার রাজনৈতিক ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। মোনাজাতে দেশনেত্রীর আত্মার শান্তি এবং দেশের মঙ্গল কামনা করা হয়।

উল্লেখ্য যে, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ও কৌশলগত আলোচনা চললেও, আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। তাঁর এই দোয়া মাহফিলকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।
কবির আহমেদ ভূঁইয়া জানান, দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই তারা সামনের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর।

কবির

By Blens25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *