ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানোরা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ সালদানদী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের মানোরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় আতশবাজি জব্দ করেন। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

জব্দকৃত আতশবাজি আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সালদানদী বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।