তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

ঢাকার গুলশান নিকেতনের একটি কনভেনশন হলে সারাদেশের প্রায় তিন হাজার সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত-এর সাংবাদিক মাসুদ রানা বাবুলকে ‘দেশসেরা সাংবাদিক’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।


উক্ত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি নগদ অর্থ উপহার প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) স্যার কলিমুল্লাহ, কর্নেল সাদিকুর রহমান স্যার এবং প্রতিথযশা সাংবাদিক আলহাজ্ব সোহেল আহমেদ স্যার।


সাংবাদিক মাসুদ রানা বাবুলের সাহসী, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিশেষ করে প্রাণ কোম্পানির বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকার নদীর জমি দখলের তথ্যবহুল ও প্রামাণ্য সংবাদ প্রকাশ করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তিনি।


তার প্রকাশিত সংবাদের পেপার কাটিংয়ের ভিত্তিতে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নিয়মিত মামলা দায়ের করে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর অভিযান পরিচালনা করে। এই সফল অভিযানের সাংবাদিক সারথী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাসুদ রানা বাবুলকে দেশের সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত করা হয়।


By Blens25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *