নিজস্ব প্রতিবেদক, কসবা
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান। সম্প্রতি কসবা উপজেলার তালতলা গ্রামে তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে কুশল বিনিময় ও সমর্থন প্রার্থনা করেন।
গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন তালতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাউসার আহমেদ এবং স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটারদের কণ্ঠে পরিবর্তনের সুর
গণসংযোগ চলাকালীন তালতলা গ্রামের এক প্রবাসী ফেরত ভোটারের সাথে কথা হলে তিনি আসন্ন নির্বাচনে জামায়াতের পক্ষেই নিজের দৃঢ় অবস্থানের কথা জানান। ছাত্ররাজনীতিতে শিবিরের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন:
“দাড়িপাল্লার তো বিকল্প নাই। কারণ ছাত্রশিবির সুন্দরভাবে আমাদের বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো নেতৃত্ব দিচ্ছে। তখন থেকেই সবার ভেতরে একটা আশা জেগেছে যে এবার দাড়িপাল্লা একটা না একটা কিছু করবেই।”
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ
নির্বাচনী ফলাফল নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে ওই ভোটার আরও বলেন,
“ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে জামায়াত। আমরা একশো পার্সেন্ট আশাবাদী। বাকিটা আল্লাহ জানে। যদি কোনো ক্রিমিনালি সরকার না করে (কারচুপি না হয়) তবে ইনশাল্লাহ আমরা সফল হব।”
প্রার্থী আতাউর রহমান গ্রামের সাধারণ মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় সমাজসেবক কাউসার আহমেদ বলেন, সাধারণ মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ত জাগরণ দেখা যাচ্ছে, তা ইনসাফ কায়েমের পক্ষে একটি বড় সংকেত।
জামায়াত প্রার্থী আতাউর রহমানের এই ঝটিকা সফর এবং সাধারণ ভোটারদের ইতিবাচক প্রতিক্রিয়া কসবার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

