Categories: Crimes

সালদানদী বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি আটক

ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানোরা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ সালদানদী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের মানোরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় আতশবাজি জব্দ করেন। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

জব্দকৃত আতশবাজি আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সালদানদী বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

Black Lens 2.0 Editorial Team

Recent Posts

কসবায় ৫ম শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ফার্নিচার দোকানির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ফার্নিচার দোকান মালিক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.