September 14, 2026

রাজারহাটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো’র উদ্যোগে দুই শতাধিক কম্বল বিতরণ

0
IMG-20260102-WA0041
IMG-20260102-WA0041



রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি মো: জাহিদ হাসান | ০২ জানুয়ারি ২০২৬



কুড়িগ্রামের রাজারহাটে প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো’। আজ শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ৩টায় রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের বিদেশি কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি আনিছুর রহমান লিটন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বসুনিয়া সুইট-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.ইউ. ট্রাভেলস এন্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী মোঃ নুর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুর উদ্দিন বলেন, “পথের আলো রাজারহাটে যে ধরনের সামাজিক ও মানবিক কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই মানবিকতার আলো রাজারহাট উপজেলা ছাড়িয়ে জেলা তথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এই সংগঠনের পাশে আমাদের সহযোগিতা ও ভালোবাসা সবসময় থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ শাহিন মিয়া (এক্সিকিউটিভ ডিরেক্টর, মাদার লাভ এয়ার ট্রাভেলস ও ম্যানেজিং ডিরেক্টর, সুইটস লাভার),মোঃ আব্দুল আঁখির (ম্যানেজিং ডিরেক্টর, ফ্লাই কাবা বিডি),আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী (সহকারী অধ্যাপক, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ),কম্বল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে এক সুবিধাভোগী বৃদ্ধ বলেন, “বাবা, এই দামী কম্বলটা পায়া হামার অনেক উপকার হইল। তোমারগুলার জন্য দোয়া করি, তোমরা আরও ভালো কাজ করো। আল্লাহ তোমাদের ভালো করবে।”

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সমাজের বিত্তবানদের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ এবং স্থানীয় সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, এবারের শীতবস্ত্র বিতরণে বিশেষ সৌজন্যে ছিল এন.ইউ. ট্রাভেলস এন্ড ট্যুরস, ফ্লাই কাবা বিডি, মাদার লাভ এন্ড সুইটস লাভার এবং মুনিব ট্যুরস এন্ড ট্রাভেলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed